Renesa Training

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কতৃক অনুমোদিত - ৫০৫৪৭

Spoken English – 60 Days Challenge

Lesson 1 – Self-Introduction 

(Pronunciation + Bangla Meaning Included)


1. Topic Description (বিষয় পরিচিতি)

Students learn how to introduce themselves clearly and confidently in simple English.
(স্টুডেন্টরা সহজ ইংরেজিতে পরিষ্কারভাবে নিজের পরিচয় দিতে শিখবে।)

  • Introduce (ইন-ট্রো-ডিউস) = পরিচয় দেওয়া

  • Clearly (ক্লিয়ার-লি) = পরিষ্কারভাবে

  • Confidently (কন-ফি-ডেন্ট-লি) = আত্মবিশ্বাসের সাথে


2. Learning Goals (শেখার লক্ষ্য)

Introduce yourself (ইনট্রোডিউস য়োরসেল্ফ) = নিজের পরিচয় দেওয়া – ৬–১০ বাক্যে
Answer questions (আন-সার কোশ্চেনস) = প্রশ্নের উত্তর দেওয়া
Speak slowly (স্পিক স্লোলি) = ধীরে কথা বলা
Build confidence (বিল্ড কন-ফি-ডেন্স) = আত্মবিশ্বাস তৈরি করা


3. Key Vocabulary (শব্দ তালিকা – Pronunciation + Meaning)

English Word Pronunciation Bangla Meaning
name নেম নাম
age এইজ বয়স
job জব কাজ / চাকরি
factory ফ্যাক-টরি কারখানা
work ওয়ার্ক কাজ করা
live লিভ থাকা / বাস করা
learn লার্ন শেখা
speak স্পিক বলা
practice প্র্যাক-টিস অনুশীলন করা
hobby হবি শখ
married ম্যা-রিড বিবাহিত
children চিল-ড্রেন সন্তান

4. Practice Questions (অনুশীলনী প্রশ্ন – Pronunciation + Meaning)

  1. What is your name?
    (হোয়াট ইজ য়োর নেম?) – তোমার নাম কী?

  2. Where do you live?
    (হোয়্যার ডু ইউ লিভ?) – তুমি কোথায় থাকো?

  3. Are you married or single?
    (আর ইউ ম্যারিড অর সিঙ্গল?) – তুমি বিবাহিত নাকি অবিবাহিত?

  4. Where do you work?
    (হোয়্যার ডু ইউ ওয়ার্ক?) – তুমি কোথায় কাজ করো?

  5. What is your job role?
    (হোয়াট ইজ য়োর জব রোল?) – তোমার কাজের দায়িত্ব কী?

  6. What are your hobbies?
    (হোয়াট আর য়োর হবিস?) – তোমার শখ কী?

  7. Why do you want to learn spoken English?
    (হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ?) – তুমি স্পোকেন ইংলিশ শিখতে চাও কেন?


5. Sample Dialogue (সহজ কথোপকথন – Pronunciation + Translation)

A: Hello, what is your name?
(হ্যালো, হোয়াট ইজ য়োর নেম?)
হ্যালো, তোমার নাম কী?

B: My name is Mosharraf.
(মাই নেম ইজ মোশাররফ)
আমার নাম মোশাররফ।

A: Nice to meet you. Where do you live?
(নাইস টু মিট ইউ। হোয়্যার ডু ইউ লিভ?)
তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তুমি কোথায় থাকো?

B: I live in Mirpur.
(আই লিভ ইন মিরপুর)
আমি মিরপুরে থাকি।

A: Do you work in a garments factory?
(ডু ইউ ওয়ার্ক ইন আ গার্মেন্টস ফ্যাক্টরি?)
তুমি কি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করো?

B: Yes, I work in a garments factory.
(ইয়েস, আই ওয়ার্ক ইন আ গার্মেন্টস ফ্যাক্টরি)
হ্যাঁ, আমি গার্মেন্টসে কাজ করি।

A: What is your job?
(হোয়াট ইজ য়োর জব?)
তোমার কাজ কী?

B: I am a sewing operator.
(আই অ্যাম আ সিউইং অপারেটর)
আমি সেলাই অপারেটর।

A: Why do you want to learn English?
(হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ?)
তুমি ইংলিশ শিখতে চাও কেন?

B: I want to speak with confidence. I want to grow in my job.
(আই ওয়ান্ট টু স্পিক উইথ কনফিডেন্স। আই ওয়ান্ট টু গ্রো ইন মাই জব।)
আমি আত্মবিশ্বাস নিয়ে ইংলিশ বলতে চাই। আমি চাকরিতে উন্নতি করতে চাই।


6. Speaking Task (বলবার কাজ – Pronunciation + Meaning)

আজ ৩ বার কথা বলবে:

  1. Short introduction
    (শর্ট ইন্ট্রোডাকশন = ছোট পরিচয়)
    → নাম, কাজ, কোথায় থাকো

  2. Family introduction
    (ফ্যামিলি ইন্ট্রোডাকশন = পরিবারের পরিচয়)

  3. Why you want to learn English
    (কেন ইংলিশ শিখতে চাও)

Trainer will correct immediately.
(ট্রেইনার সাথে সাথে ভুল ঠিক করবে।)


7. Writing Task (লেখার কাজ)

নিজের সম্পর্কে ১০–১২টি বাক্য লেখো:

  • Name (নাম)

  • Address (ঠিকানা)

  • Age (বয়স)

  • Family (পরিবার)

  • Job (চাকরি)

  • Work shift (ডিউটি সময়)

  • Goal in English (ইংলিশে লক্ষ্য)


8. Pair Work (দুইজন মিলে কাজ)

আপনারা দুইজন ৭টি প্রশ্ন জিজ্ঞেস করবেন।

তারপর যার সাথে কথা বললেন, তাকে ক্লাসে পরিচয় করিয়ে দিবেন। 

Example:
“My partner’s name is Rina. She lives in Savar. She works as a helper…”
(মাই পার্টনার্স নেম ইজ রিনা। শি লিভস ইন সাভার। শি ওয়ার্কস অ্যাজ আ হেলপার.)